ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সংসদে রুমিন ফারহানার ঝাঁজালো বক্তব্য

সংসদে রুমিন ফারহানার ঝাঁজালো বক্তব্য

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জ্বালানি খাত নিয়ে জাতীয় সংসদে ঝাঁজালো বক্তব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র এই সংসদ সদস্য অভিযোগ করেন—বর্তমানে মূল্যস্ফীতিতে দেশের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।

এসময় জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রুমিন ফারহানা বলেন, ''১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় এই সরকারে তিনটি কাজের মধ্যে একটি ছিল আইনশৃঙ্খলার উন্নতি, দুই নম্বরে ছিল দ্রব্যপণ্য নিয়ন্ত্রণ, তিন নম্বরে ছিল জ্বালানি খাতের নিশ্চয়তা।"

স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ''আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে—আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যাঙ্গ করেন; নয়তো বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়কে ঢেকে দিতে চান। কিস্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়—বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, তেমন দেশের ৬৪ জেলায় ৬৪টা আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী থাকলে মন্দ হতো না; বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতোই ভালো (নেতিবাচক ইঙ্গিত ও ব্যঙ্গাত্মক অর্থে) অবস্থা।''

ঝাঁজালো বক্তব্য,রুমিন ফারহানা,সংসদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত