ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৯০ জনের মৃত্যু হলো।

আজ শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে।

এছাড়া নতুন ৯৯৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১০১ জন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৯ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৩৯৫ জন।

হাসপাতালে ভর্তি ৯৯৬,মৃত্যু,ডেঙ্গু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত