
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন আরও চারজন সদস্য।
সোমবার (৩১ আগস্ট) রাতে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।
তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া চারজন সদস্য আহত হয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর।
জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালন করছিলেন তারা। ডিউটিকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এবং ৪ সদস্য আহত হন।
দুর্ঘটনার পরপরই আহত ও নিহত সকল সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আবা/এসআর/২৬