অনলাইন সংস্করণ
১৭:৫৭, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
দেশের আটটি বিভাগে ক্যান্সার হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ সেবা আগামী অর্থবছরের মধ্যেই চালু হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে এ উত্তর দেন তিনি।
সংসদে প্রতিমন্ত্রী বলেন, নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এসব বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের সমন্বিত এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এক ছাদের নিচে দেওয়া হবে। এসব হাসপাতাল চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।