অনলাইন সংস্করণ
১৭:৪৮, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ইকুয়্যাল হোমস্ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মেহেদী হাসান আরিফের বিরুদ্ধে হুমকির অভিযোগে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালতে বিষয়টি গড়ায়। পরে আদালত থেকে আসামির বিরুদ্ধে সমন জারি করা হয়।
মামলার বাদী মো. মেহেদী হাসান। তার করা সাধারণ ডায়েরির ভিত্তিতে ডেমরা থানা তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত শেষে হুমকির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরবর্তীতে বিষয়টি আদালতে উপস্থাপিত হলে আদালত থেকে সৈয়দ মেহেদী হাসান আরিফের বিরুদ্ধে সমন জারি করা হয়। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর হুমকির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন।
একই সঙ্গে পরবর্তী ধার্য তারিখে মামলার বাদী মো. মেহেদী হাসানের আইনজীবীকে সাক্ষী উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মামলার অভিযোগ ও বিচারিক কার্যক্রম চলমান থাকায় আদালতের পরবর্তী শুনানিতে সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির দিকে এগোবে।
তবে আদালতে বিচারাধীন এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।