ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবরের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে আগস্ট মাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছিল এক হাজার ৫৯৮ টাকা।

এলপি,গ্যাসের দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত