ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মহাসড়ক জুড়ে কঠোর নিরাপত্তায়

সেনাবাহিনীর নেতৃত্বে ইউরেনিয়ামবাহী ৩টি লরির বহর পৌছেছে রূপপুরে

সেনাবাহিনীর নেতৃত্বে ইউরেনিয়ামবাহী ৩টি লরির বহর পৌছেছে রূপপুরে

সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী ৩ টি লরির বহর পৌছেছে। এ সময় সিরাজগঞ্জ জেলা মহাসড়ক জুড়ে পুলিশ ও এসআরবিসহ বিভিন্ন গোয়েন্তা সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তারা আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকাল পৌনে ৭ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বহরটি রূপপুরের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ১০ টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা পার হয়ে সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে যাত্রাবিরতি নেয়।

এখান থেকে দুপুরের দিকে ইউরেনিয়াম বহনকারী বহরটি রওনা হয় এবং বিকেলের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌছে। এ সময় ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তায় সেনাবাহিনীর নেতৃত্বে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মহাসড়ক জুড়ে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজ ঢাকার ওই বিমানবন্দরে অবতরণ করে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা এ চালান গ্রহণ করেন।

রূপপুর,ইউরেনিয়ামবাহী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত