ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, আজ রাতের দিকে নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগী নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের শরীরের ২৫ শতাংশ, নাজমুলের শরীরের ২০ শতাংশ এবং আবিরের শরীরের দশ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, সাজীবের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউতে ) কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলমান রয়েছে।

আবা/এসআর/২৬

নারায়ণগঞ্জ,বয়লার,বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত