
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা সুলতান আহমেদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার সুলতান আহমেদ দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে। তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল মুক্তারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ এলাকা থেকে সুলতান আহমেদকে গ্রেফতার করা হয়।