
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার একিউআই স্কোর ১৬৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সর্বশেষ আপডেটে এ তথ্য জানা যায়।
এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর পৌঁছেছে ৪৯৩-এ, যা ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২১৯ (অস্বাস্থ্যকর)। এছাড়া ২১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো। চতুর্থ অবস্থানে থাকা ভারতের কলকাতার একিউআই স্কোর ১৬৯।
শীর্ষ দশের অন্য শহরগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে চীনের সাংহাই (১৫৫), সপ্তম স্থানে উগান্ডার কাম্পালা (১৪৪), অষ্টম স্থানে কাতারের দোহা (১৩9), নবম স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (১৩৪) এবং দশম স্থানে রয়েছে ভারতের মুম্বাই (১২৫)।
আবা/এসআর/২৬