ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে সালমা আদিল ফাউন্ডেশন

বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে সালমা আদিল ফাউন্ডেশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট বিকেলে সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাঁশখালী টাইমসের ব্যবস্থাপনায় বাঁশখালীর দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে স্ব স্ব বিদ্যালয়ে নতুন স্কুল ব্যাগ ও বই তুলে দেওয়া হয়। প্রভাষক জাহেদুল ইসলাম টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আকিবুল হক। আরও উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে এবং বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী।

নতুন স্কুল ব্যাগ ও বই হাতে পেয়ে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আদিল ফাউন্ডেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত