ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি থেকে মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

বিএনপি থেকে মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেলেন দলটিতে সদ্যযোগ দেওয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেন।

নতুন ঘোষণা করা ৩৬ আসনের মধ্যে রেজা কিবরিয়ার নামও রয়েছে। হবিগঞ্জ-১ আসনে তাকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, গত সোমবার (১ ডিসেম্বর) বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া। দলটিতে যোগ দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত।

বিএনপি,মনোনয়ন,রেজা কিবরিয়া,হবিগঞ্জ-১ আসন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত