ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

এনসিপির প্রার্থী তালিকায় নেই রিকশাচালক সুজনের নাম

এনসিপির প্রার্থী তালিকায় নেই রিকশাচালক সুজনের নাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোচিত রিকশাচালক সুজনের নাম এই তালিকায় নেই।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরের এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

গত জুলাইয়ে বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে দেশের আলোড়ন সৃষ্টি করা সুজন ২০ নভেম্বর ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসনে এনসিপি থেকে লড়াই করার জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন। দলের পক্ষ থেকে এই আসনটি ফাঁকা রাখা হয়েছে।

এনসিপি,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,রিকশাচালক সুজন,প্রার্থী তালিকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত