ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফখরুল ও রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির জরুরি বৈঠক

ফখরুল ও রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির জরুরি বৈঠক

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি তাদের দুটি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।

দলীয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপি আজ রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে।

বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং রাতের বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির জরুরি বৈঠক,কর্মসূচি স্থগিত,ফখরুল ও রিজভী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত