ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

এক বার্তায় এনসিপি জানায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মঞ্চে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবা/এসআর/২৬

সাভার,এনসিপি,বোমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত