ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, অনুষ্ঠানে বক্তব্য দিতে শুরু করার পরই অসুস্থবোধ করেন বিএনপি মহাসচিব। পরে বক্তব্য সংক্ষেপ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন শান্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

আবা/এসআর/২৬

অসুস্থ,মির্জা ফখরুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত