ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জামায়াত আমির

'সরকারের প্রতিটি জায়গায় চোর বসে থাকায় নানা সংকট বাড়ছেই'

'সরকারের প্রতিটি জায়গায় চোর বসে থাকায় নানা সংকট বাড়ছেই'

সরকারের প্রতিটি জায়গায় চোর বসে থাকায় নানা সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, 'জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল এমন এক ঝড়, যা ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে উৎখাত করেছে।'

দেশের যুব সমাজ শেখ হাসিনার গলায় ফাঁসির রশি পড়ানোর জন্য তৈরি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের কারণে দেশ নানা সংকটে পড়েছে। ফ্যাসিবাদের সব চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে।'

গণভোট নিয়ে বিএনপি জনগণের সঙ্গে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।

দেশের যুবসমাজ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে নেতাকর্মীদের সামনে আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির।

সরকার,জায়গা,চোর,সংকট বাড়ছে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত