অনলাইন সংস্করণ
২০:০২, ০৪ আগস্ট, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের হুমকির তথ্য গোয়েন্দাদের কাছে নেই। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর সব কর্মসূচিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে, সেসব কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।