ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সংসদ ও সংসদের বাইরে বৈষম্যের শিকার জামায়াত: শফিকুর রহমান

সংসদ ও সংসদের বাইরে বৈষম্যের শিকার জামায়াত: শফিকুর রহমান

বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী যেসব অধিকার পাওয়ার কথা, তার বড় একটি অংশ থেকেই বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, সংসদ থেকে শুরু করে সংসদের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে জামায়াত।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে জামায়াত আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, 'বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা একসঙ্গে লড়াই করলেও বর্তমানে বৈষম্য আরও পাকাপোক্ত হচ্ছে।'

সংরক্ষিত নারী আসন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, অসাংবিধানিকভাবে সংরক্ষিত নারী আসনে বিরোধীদলের তুলনায় সরকারদলীয় বেশি নারী সদস্যকে বসানো হয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলেও সরকারপক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলেও দাবি করেন জামায়াত আমির। বলেন, 'এভাবে একটি দেশ চলতে পারে না।'

একইসঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তার অভিযোগ, ভোটের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মত থাকলেও ভোটের পর অবস্থান পরিবর্তন করেছে।

শফিকুর রহমান,জামায়াত,বৈষম্যের শিকার,সংসদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত