
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বলেন, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
চিকিৎসক হাসান আল বান্না বলেন, চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ধৌত করেন।
মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকেরা মনে করেছেন, মেঘমল্লার বসুকে আইসিইউতে নেওয়া প্রয়োজন। বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে আনার পর বিষক্রিয়ার আশঙ্কায় মেঘমল্লার বসুর পাকস্থলী ওয়াশ করা হয়েছিল।
আবা/এসআর/২৬