ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ফ্যাসিস্ট আমলে জনগণের পাশে ছিলো ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী

ফ্যাসিস্ট আমলে জনগণের পাশে ছিলো ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী

ফ্যাসিস্ট আমলেও জাতীয় যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশের তরুণ ও কিশোরদের ভালো কাজে উদ্বুদ্ধ করে এই সংগঠন।’

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজে রাস্তায় নেমে তদারকি করছেন। দেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে।’

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার বলেন, ‘দারিদ্র্য বিমোচন কর্মসূচি থেকে শুরু করে দেশের সকল ভালো কাজে জনগণের পাশে থাকবে সংগঠনটি।’

রিজভী,‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’,জনগণের পাশে,ফ্যাসিস্ট আমলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত