অনলাইন সংস্করণ
১৪:২৯, ২৫ নভেম্বর, ২০২৬
রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে ভাবনা নাই, উচ্চ পদস্থ আমলা আর মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে যথেষ্ট আন্তরিক না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
আজ বুধবার (২৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও বিচার না করে এস আলমের মত দুর্নীতিবাজ প্রতিষ্ঠানকে পুনর্বাসনের জন্য বর্তমান সরকারের কিছু লোকজন বিভিন্নভাবে জড়িত বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘শিক্ষকরা চান তাদের সংকট যেন সংসদে তুলে ধরা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে এনসিপির পক্ষ থেকে।’