ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

না ফেরার দেশে বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার

না ফেরার দেশে বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় আর নেই।

তিনি আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টায় বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)।

তার মৃত্যুতে বিএমইউ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অসংখ্য ছাত্রছাত্রী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামে।

বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেন।

এদিকে পরলোকগমনকারী সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়ের মরদেহ আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। সেখানে তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, সহকর্মী, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ভিড় করেন।

রাজধানীর সবুজবাগ শ্মশানে পরলোকগমনকারী ডা. চন্দন কুমার রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া আজ সম্পন্ন হবে।

ডা. চন্দন কুমার,বিএমইউর সহযোগী অধ্যাপক,না ফেরার দেশে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত