
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ (১৪৩৩ বঙ্গাব্দ) উদযাপনের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় চারুকলা ইনস্টিটিউটে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপাচার্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর আলোচনা সভার মঞ্চ, ইভেন্টের স্থান, স্টলসমূহ পরিদর্শন করেন তারা।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, মহাসমারোহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত হবে। ইতোমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। চারুকলা ইনস্টিটিউটে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পহেলা বৈশাখের উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কোরবান আলী, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আকতার, সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা), সংশ্লিষ্ট শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।