ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বান্দরবানে হিল ভিডিপির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানে হিল ভিডিপির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হিল ভিডিপি সদস্যরা। এ সময় ইয়াবাসহ মো. মালেক জিয়াকে হাতেনাতে আটক করা হয়।

কানামেম্বার আর্মি ক্যাম্পে কর্মরত হিল ভিডিপির দুই সদস্য মো. ফরহাদ হোসেন তুতা ও মো. নূরনবী এ অভিযান পরিচালনা করেন।

আটকের পর জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারিকে তাৎক্ষণিকভাবে কানামেম্বার সেনাবাহিনী ক্যাম্পে সোপর্দ করেন হিল ভিডিপি সদস্যরা। পরে সেনাবাহিনী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মালামালসহ আটক যুবককে আলীকদম থানায় হস্তান্তর করে।

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সফল এ অভিযান পাহাড়ে মাদক চোরাচালান রোধে তাদের দৃঢ় প্রতিজ্ঞা ও সতর্ক অবস্থানের আরেকটি দৃষ্টান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাদক কারবারি আটক,ইয়াবাসহ,ভিডিপির অভিযান,বান্দরবান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত