অনলাইন সংস্করণ
১৫:৪৭, ০৩ অক্টোবর, ২০২৬
জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘সেভয় গ্যালারি’ (Savoy Gallery) বনানি এর সাফল্যের পর এখন ঢাকার উত্তরা এবং রাজধানী ছাড়িয়ে পৌঁছে গেছে কক্সবাজারে। ঢাকার উত্তরা এবং দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে একই সাথে দু’টি নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উত্তরায় সেভয় গ্যালারির নতুন ফ্ল্যাগশিপ আউটলেটটি ঢাকা ১২৩০, উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে অবস্থিত 'ট্রপিক্যাল দিলারা টাওয়ার'-এর নিচতলায়।
একই দিনে কক্সবাজারেও আনুষ্ঠানিকভাবে আরেকটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা হয়েছে। এটি কক্সবাজারের ডলফিন পয়েন্ট মোড়ে 'হোটেল গ্র্যান্ড প্যাসিফিক'-এর নিচতলায় অবস্থিত।
এছাড়াও ২টি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপসহ ৮টি নতুন ধরণের মিল্কশেক সেভয় গ্যালারি’র মেন্যুতে যুক্ত করা হয়েছে। সকল আউটলেটগুলোতে নিজস্ব শেফ দিয়ে তৈরি নানা ধরণের মজাদার ডেজার্ট, সিগনেচার মিল্কশেক এবং বিশেষ সব আইটেম পাওয়া যাচ্ছে। শুধু সুস্বাদু ডেজার্ট উপভোগ করাই নয়, পরিবার ও বন্ধুদের সাথে মনোরম পরিবেশে চমৎকার মুহূর্ত কাটানোর জন্য আউটলেটগুলোর আবহ তৈরি করা হয়েছে। দু’টি ফ্ল্যাগশিপ আউটলেটেরই নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস।
শুধুমাত্র আইসক্রিম পরিবেশনের মধ্যেই সেভয় গ্যালারির মেন্যু সীমাবদ্ধ নয়। নতুন ধরণের ও ইউনিক ডেজার্ট ও মিল্কশেক পরিবেশনের মাধ্যমে গ্রাহকদেরকে নতুনত্বের স্বাদ দেয়া সেভয় গ্যালারির উদ্দেশ্য।
এখন থেকে সেভয় গ্যালারি-এর তিনটি আউটলেটেই নতুন আইটেমসহ সিগনেচার ডেজার্টগুলোর স্বাদ নিতে পারবেন গ্রাহকেরা।
এই আউটলেটগুলো উদ্বোধনের মাধ্যমে সেভয় গ্যালারি স্থাপন করেছে নতুন মাইলফলক। একটি স্বনামধন্য ব্র্যান্ড হিসাবে সেভয় গ্যালারি নিজেদের স্পেশাল মেন্যুর স্বাদ ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন স্থানে। দেশজুড়ে বিশেষ এই স্বাদ ছড়িয়ে দিতে সেভয় গ্যালারি অনবরত কাজ করে যাচ্ছে।
আউটলেট ঠিকানা ও স্থান:
সেভয় গ্যালারি (বনানী আউটলেট)
ব্লক-এইচ, নিচতলা, প্লট#৫০
রোড-৭বি, ঢাকা, বাংলাদেশ, ১২১৩
সেভয় গ্যালারি (উত্তরা আউটলেট):
ট্রপিক্যাল দিলারা টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর),
প্লট ২০, গাউসুল আজম অ্যাভিনিউ,
উত্তরা, ঢাকা-১২৩০
সেভয় গ্যালারি (কক্সবাজার আউটলেট):
হোটেল গ্র্যান্ড প্যাসিফিক (গ্রাউন্ড ফ্লোর),
ডলফিন পয়েন্ট এন্ট্রান্স, কক্সবাজার