ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রিটিশ কাউন্সিল ও জাতীয় জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্রিটিশ কাউন্সিল ও জাতীয় জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন, জনসম্পৃক্ততা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার, জাদুঘর ব্যবস্থাপনা এবং যৌথ শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষর হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাকডোনাল্ড, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান, সাউথ এশিয়া অঞ্চলের যোগাযোগ বিভাগের প্রধান মির্জা শাহরুখ আলী, হেড অব আর্টস (বাংলাদেশ) সাদিয়া রহমান এবং সিনিয়র ইন্টারনাল কমিউনিকেশনস ম্যানেজার, এশিয়া প্যাসিফিক সারা হাবিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব, পরিচালক মো. সাদেকুল ইসলাম, জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসি, সংরক্ষণ রসায়নাগার বিভাগের কীপার মো. আকছারুজ্জামান নুরী, ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কীপার মোহাম্মদ মনিরুল হক এবং প্রাকৃতিক ইতিহাস বিভাগের উপ-কীপার ও আইসিটি এবং আর্কাইভস শাখা প্রধান ড. সুমনা আফরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) স্কট ম্যাকডোনাল্ড বলেন, এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নতুন ও সম্ভাবনাময় একটি দিগন্ত উন্মোচিত হলো।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ারিং এবং কোলাবোরেশনের মাধ্যমে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। এই অংশীদারত্বের ফলে জাদুঘর ব্যবস্থাপনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন যৌথ শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারক,জাতীয় জাদুঘর,ব্রিটিশ কাউন্সিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত