অনলাইন সংস্করণ
১৭:৩২, ১১ অক্টোবর, ২০২৬
রোগীরা যাতে নাম, বিশেষত্ব, জেলা ও থানা ধরে সহজেই চিকিৎসক খুঁজে নিতে পারেন, সেই লক্ষ্যে নতুন রূপে যাত্রা শুরু করেছে স্বাস্থ্যসেবা তথ্যভিত্তিক ওয়েবসাইট হেলথকেয়ারবিডি ডট কম (HealthCareBD.com)। সাইটটিতে তথ্য খোঁজা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো নিবন্ধন লাগে না।
বর্তমানে সেখানে ৩৬টি বিশেষত্বের ৫,৮৯৬-র বেশি চিকিৎসকের প্রোফাইল রয়েছে। পাশাপাশি রয়েছে ১,৪০০-র বেশি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, অ্যাম্বুলেন্স সেবা, ব্লাড ব্যাংক ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তালিকা। দেশের ৬৪ জেলা এবং ৫৮৫টি থানা-উপজেলা ধরে তথ্যগুলো সাজানো, ফলে সিরাজগঞ্জ বা বরগুনার একজন রোগীও নিজের এলাকার চিকিৎসক খুঁজে নিতে পারেন। প্রতিটি প্রোফাইলে চিকিৎসকের ডিগ্রি, পদবি, কর্মরত প্রতিষ্ঠান, চেম্বারের ঠিকানা ও বসার সময় দেওয়া থাকে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পাতায় থাকে তাদের বিভাগ, সেবা এবং সেখানে কর্মরত চিকিৎসকদের তালিকা।
প্রতিষ্ঠানটির প্রকাশক মিডিয়া বিডি এজেন্সির-র প্রোপ্রাইটর, এম. এম. রহমান বলেন, "আমাদের দেশে এখনো বেশিরভাগ মানুষ চিকিৎসক খোঁজেন পরিচিত কারও পরামর্শে কিংবা চেম্বারের সাইনবোর্ডের ছবি দেখে। আমরা চেয়েছি, যেকোনো জেলার রোগী যেন এক মিনিটের মধ্যে নিজের এলাকার উপযুক্ত বিশেষজ্ঞকে খুঁজে পান, তা-ও বিনামূল্যে।"
রোগীদের জন্য সাইটটি পুরোপুরি বিনামূল্যে। চিকিৎসক ও প্রতিষ্ঠানের জন্যও সাধারণ তালিকাভুক্তি ফ্রি। যারা যাচাইকৃত ব্যাজ, নিজের যোগাযোগ নম্বর ও হোয়াটসঅ্যাপ বাটন প্রদর্শন কিংবা অগ্রাধিকার অবস্থান চান, তারা মাসিক ৫০০ টাকা থেকে শুরু হওয়া প্যাকেজ নিতে পারেন; তিন, ছয় ও বারো মাসের মেয়াদে রয়েছে ছাড়। পেমেন্ট নেওয়া হয় পেস্টেশন গেটওয়ের মাধ্যমে, যেখানে কার্ড, বিকাশ, নগদ, রকেট, উপায় ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যায়।
কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকেরা নিজেরা নিজেদের প্রোফাইল দাবি করে তথ্য হালনাগাদ করলে তালিকাটি সবচেয়ে নির্ভুল থাকে। কোনো চিকিৎসক তথ্য সংশোধনের অনুরোধ করলে তা বিনামূল্যে সংশোধন করা হয়, তিনি কোনো প্যাকেজ নিন বা না নিন। হেলথকেয়ারবিডি ডট কম প্রকাশ করে মিডিয়া বিডি এজেন্সি (https://mediabdagency.com), ট্রেড লাইসেন্স নম্বর TRAD/DNCC/049214/2023।
যোগাযোগ : এম. এম. রহমান, সিইও, হেলথকেয়ারবিডি ডট কম — মিডিয়া বিডি এজেন্সি, ৮৭/৯২বি, গ্রিন রোড, ঢাকা-১২১৫ ফোন / হোয়াটসঅ্যাপ: ০১৭৯৪০০০১৬৯ • ইমেইল: [email protected] ওয়েব: https://www.healthcarebd.com