ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসসিসির সড়ক অবৈধভাবে খননকালে আটক ২

ডিএসসিসির সড়ক অবৈধভাবে খননকালে আটক ২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়া অবৈধ গ্যাস সংযোগের জন্য সড়ক খননকালে দুই শ্রমিককে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় খননকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে এ ঘটনা ঘটে।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, শরীফ মঞ্জিলের (হোল্ডিং নম্বর ৩০৭, মুরাদপুর, জুরাইন) জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই অবৈধ গ্যাস সংযোগের জন্য সড়কটি খনন করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে আটক করা হয়।

অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত দুটি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার ও দুটি কর্নি জব্দ করা হয়।

পরে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় আটক দুই শ্রমিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থ ও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ২,অবৈধভাবে খনন,ডিএসসিসির সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত