
দেশের ফ্যাশন ব্র্যান্ড জেন্টেল পার্ক উদযাপন করছে পথচলার ২০ বছর। দুই দশকের এ বিশেষ আয়োজনে ক্রেতাদের জন্য নিয়মিত পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পাশাপাশি অনলাইন কেনাকাটায় থাকছে বিনামূল্যে ডেলিভারি সুবিধা। ২০০৬ সালে যাত্রা শুরু করা জেন্টেল পার্ক দুই দশকে পোশাকের নকশা, বৈচিত্র্য ও মানের মাধ্যমে ক্রেতাদের কাছে পরিচিতি তৈরি করেছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া কেনাকাটার অভ্যাসের বিষয়টিও গুরুত্ব পেয়েছে এবারের আয়োজনে। তাই আউটলেটের পাশাপাশি অনলাইন কেনাকাটায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। জেন্টেল পার্কের ওয়েবসাইটে পুরুষ, নারী ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রয়েছে।