
টেসলা মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি। তারা নতুন একটি ছোট ও কম দামের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) তৈরির কাজ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই গাড়িটি হবে সম্পূর্ণ নতুন মডেল, যা বিদ্যমান টেসলা মডেল থ্রি বা টেসলা মডেল ওয়াইয়ের কোনো ভ্যারিয়েন্ট নয়। প্রতিবেদন অনুযায়ী, নতুন এসইউভিটির দৈর্ঘ্য হবে প্রায় ১৪ ফুট, যা মডেল ওয়াইয়ের (১৫.৭ ফুট) তুলনায় ছোট। একইসঙ্গে এটি বর্তমানের সবচেয়ে সাশ্রয়ী টেসলা গাড়ি মডেল ৩-এর তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম দামে বাজারে আনার পরিকল্পনা রয়েছে।