ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে যেসব ফিচার নিয়ে আসছে মেটা

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে যেসব ফিচার নিয়ে  আসছে মেটা

এতদিন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের জন্য জনপ্রিয় ছিল হোয়াটসঅ্যাপ। তবে এখন ব্যবহারকারীদের জন্য নতুন এক সাবস্ক্রিপশনভিত্তিক অভিজ্ঞতা আনতে যাচ্ছে এর মালিক প্রতিষ্ঠান মেটা। বিভিন্ন সূত্র বলছে, হোয়াটসঅ্যাপ প্লাস নামে একটি প্রিমিয়াম সংস্করণ চালুর প্রস্তুতি চলছে, যেখানে থাকবে একাধিক এক্সক্লুসিভ সুবিধা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ যারা সাবস্ক্রিপশন নেবেন না, তারাও আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে বাড়তি কিছু বিশেষ ফিচার কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত