ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বর্ষায় গাড়িতে এসি চালাবেন নাকি বন্ধ রাখবেন?

বর্ষায় গাড়িতে এসি চালাবেন নাকি বন্ধ রাখবেন?

বর্ষাকালে গাড়ি চালানোর সময় অনেক চালকেরই একটি সাধারণ প্রশ্ন থাকে বাইরে যখন ঠান্ডা আবহাওয়া, তখন কি গাড়ির এয়ার কন্ডিশনার (এসি) চালানোর প্রয়োজন আছে? অনেকেই মনে করেন, বৃষ্টির দিনে এসি বন্ধ রাখলে জ্বালানি সাশ্রয় হবে। আবার কেউ সারাক্ষণ এসি চালিয়ে রাখেন। কিন্তু কোনটি আসলে সঠিক? বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে এসি পুরোপুরি বন্ধ করে রাখার সিদ্ধান্ত সব সময় ভালো নয়। বরং নির্দিষ্ট পরিস্থিতিতে এসি চালানো নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।

কাচে কুয়াশা জমার প্রধান কারণ : বৃষ্টির দিনে গাড়ির ভেতরের বাতাস তুলনামূলক উষ্ণ ও আর্দ্র থাকে, আর বাইরের বাতাস ঠান্ডা। এই তাপমাত্রার পার্থক্যের কারণে উইন্ডশিল্ড ও জানালার কাচে জলীয় বাষ্প জমে কুয়াশার মতো স্তর তৈরি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত