
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে এনেছে নতুন এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর। আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এই ২৭-ইঞ্চি মনিটরটি অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া এবং ক্যাজুয়াল গেমিং- সব ধরনের ব্যবহারকারীর জন্য একটি চমৎকার সমাধান। নতুন এ মনিটরে রয়েছে ২৭-ইঞ্চি ডব্লিউকিএইচডি আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলুশন ২৫৬০ী১৪৪০ পিক্সেল। ফলে এটি ফুল এইচডি’র তুলনায় আরও বেশি ডিটেইল ও প্রাণবন্ত ছবি উপস্থাপন করে।