ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ফাইনাল ৮ আগস্ট

ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ফাইনাল ৮ আগস্ট

দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ইনফিনিক্স ক্যাম্পাস কাপ’ আয়োজন করেছে ইনফিনিক্স বাংলাদেশ। আগামী ৮ আগস্ট প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেবে রাজধানীর ছয়টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলগুলো।

এবারের আসরে অংশ নিয়েছে উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

এর আগে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেই বাছাইপর্ব থেকে নির্বাচিত একটি করে দল নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে মূল পর্বে অংশ নেবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট রাজধানীর সেন্টারপয়েন্টে অবস্থিত দেশের প্রথম ইনফিনিক্স নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে। সেখানে ছয় বিশ্ববিদ্যালয়ের সেরা দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইনফিনিক্স নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমার ও গেমিং-অনুরাগীরা যেকোনো সময় গিয়ে একা বা দলগতভাবে গেম খেলতে পারবেন। ইনফিনিক্সের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় গেমগুলো উপভোগ করার সুযোগ মিলবে সেখানে। দেশের মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এ কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত