
স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। এ মাসেই উন্মোচিত হতে যাচ্ছে নতুন রেডমি ১৭, যা বদলে দিতে পারে মিড-রেঞ্জ সেগমেন্টের চেনা সমীকরণ। ব্যাটারি পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতেই ডিজাইন করা হয়েছে এ স্মার্টফোনটি। ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির পাশাপাশি, এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা ও ব্যবহার উপযোগী একাধিক ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে, যা স্মার্টফোন ব্যবহারে এক অনন্য নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।