ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সূর্যের যোজনায়

মাসুদ মুস্তাফিজ
সূর্যের যোজনায়

মলিন আলোর ভেতর রাস্তা পড়ে আছে- তাহার নিচে-স্বর্ণখাঁদণ্ডএকলা পাথর নামছে

ডিমের রহস্য থেকে উড়ে আসে পাখিময় ঋজুরেখা জলগ্রহের পৃথিবী দিগন্ত হারানো

ছায়াস্রোত-সময়ের কাছে আমি অনার্যমানুষ মাত্র, তোমাকে ছুঁয়ে দেখার অবিশ্বাস্য দূরে

জালিচোখের শরীরে বেদনা মাখানো গন্ধ নিয়ে ঈশ্বরের পৃথিবীতে আমার কোনো

লোভদন্ত নেই বস্তুত আমি আমাকে দেখছি না-

আমার হাতের আঙুল আমাকেই দেখে যাচ্ছে আমি আজ অযুক্ত-অযুগ্ম-ত্বরমাণ

অপরিবর্ত আকার তৈরি করে আলজি- ঘন কালচে পাথর হয়ে নেমে আসছে-

নেমে যাচ্ছে পথে- জীবনের সব কল্পনার অতীত ভেঙে

সাথে রাজনীতিবিদদের দুষ্প্রাপ্য ভবিষ্যৎ

আর কয়েকটি কনডেনসর- ট্রানজিস্টর একটি রয়েল!

সূর্যের যোজনায় ভেসে যাচ্ছে সেইসব অসংখ্য বিশ্বাস-

প্রয়োজনের চেয়ে বেশি স্বপ্ন-পাথরের পতগ লাগানো গুলবদন সম্ভ্রম!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত