ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিতপুষ্পের পাশে

মাহবুব সাদিক
সিতপুষ্পের পাশে

সিতপুষ্পের পাশ-ঘেঁষে পথ চলি

দেখি বড়বেশি ম্লান-মুখ তার

অবনত মাথা- শরীর দুভাঁজ এই গ্রহণের দিনে-

ভূমি থেকে জল সরে গেছে বহুদূর

কে জানে তা গেছে কিনা দৃষ্টির অগোচরে

অসীম সুদূরে-

আদরে-সোহাগে তাকে কাছে পাবো

এমন ভরসা উধাও শূন্যে আজ;

গ্রহণের দিনে ভয় মানি তাই

অবিরাম ভয় মানি-

পুষ্পপ্রণয়ী চাষাদের মতো প্রাণে

সিতপুষ্পের মৃত স্বপ্নেরা

বুনো হাঁস হয়ে উড়ে গেছে সুদূর দক্ষিণে-

এই গ্রহণের দিনে

তারা আর ফিরবে না সে-কথাও জানি

নিরাশার খাতে তাই অবিরাম নিষ্ফল জল ঢালি॥

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত