ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

উষ্ণ তাপের তপস্যা

বজলুর রশীদ
উষ্ণ তাপের তপস্যা

কাঁচা শিশির পোহানো চাতালে

অনায়াসে বাসা বাঁধে ঘরমুখো মায়াবী বাতাস!

শৈল্পিক ব্যাকুলতার স্পষ্ট খুঁজি—

আগত হেমন্তেতর মোহনায়,

অঘ্রাণ শিশির ভেজা ফুলের ঘ্রাণ নিয়ে

চলে গেছে যে পথ, সেও তাকিয়েছে বহুবার।

আজ শূন্যতার দীর্ঘ ভিড়ে ঝরে যায় স্বপ্ন,

মুছে যায় ফুলের ঘ্রাণ, ছায়ার কম্পন!

তবুও নিয়মে বাইরে থাকে ভীষণ কামনা,

বাড়ে আবেগের হাত, স্বপ্নের অপ্সরী—

শিউলি ফুলের মালা গেঁথে—

খোঁপার ঘ্রাণে ছড়িয়ে দেবে কী অসীম নির্যাস!

চলে গেছে যে পথ প্রাপ্তির পরোয়ানায়

সে পথে মিষ্টি রোদের আঁচল জড়িয়ে

মজবুত বিশ্বাসের জন্ম হোক

তোমাতেই উষ্ণ তাপের তপস্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত