প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৩ জুন, ২০২৬
মাওলানা রুমির সাথে কথা হলো আমার!
বললেন, ?‘প্রেমিকের কোনো ভয় নেই, যার মঞ্জিল প্রেম!’
আমি আকাশের দিকে তাঁকিয়ে রইলাম কিছুক্ষণ।
দু’চোখে উত্তাল সমুদ্র ঢেউ,
গড়িয়ে পড়া জল হাতের মুঠোয় নিয়ে-
মাঝরাতে মোনাজাতে বললাম,
‘লাইলি, আপনি কই?’
নৈঃশব্দ্য মুচকি হেসে উঠলো। আমি কেঁপে উঠলাম।
অনুভব করছি, ঘাম ঝরছে দেহের।
নদীতে বইলো স্রোত।
সবুজ হইলো জমিন।
সোনালি ফসলের অপেক্ষায় এখন;
বয়ে চলছি জীবন রহস্যপথে অবিরাম- দিশাহীন!