
GAP-ডগ্যাপ পদ্ধতিতে সবজি চাষ করে সফল হচ্ছেন চট্টগ্রামে হাটহাজারী উপজেলার কৃষকরা। দিন দিন চাহিদাও বাড়ছে এই পদ্ধতির। মোট ১০টি সবজি ও ৫টি ফলের উপর বাংলাদেশে GAP-গ্যাপ অনুশীলনের সূচনা হয়েছে যার ধারাবাহিকতায় পার্টনার প্রোগ্রামের আওতায় উপজেলায় চিচিঙ্গা, শসা, পেঁপে ও আম এর উপর GAP-ডগ্যাপ প্র?্যাকটিস করা হচ্ছে। কৃষি অধিদপ্তরের সুত্রে জানা যায়, এটি এক নতুন চাষ পদ্ধতি। এটি এমন কিছু আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, যা নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ, এবং কৃষকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে বিষমুক্ত ফসল ফলাতে সাহায্য করে। ক্ষতিকর কেমিক্যাল বা বালাইনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন । মাটি, পানি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে চাষাবাদ করা। উন্নত মানের বীজ, জৈব সার ও সুষম মাত্রায় বালাইনাশক ব্যবহার করা। খামারে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি কমানো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত পণ্যের রপ্তানি সুবিধা বাড়ানো। উপজেলার ফতেপুর ইউনিয়ন নেহালপুর গ্রামের কৃষক মোহাম্মদ মনসুর শাহ জানান, গ্যাপ পদ্ধতিতে মাচায় চাষ করেছেন বিভিন্ন সবজির চাষ। উপজেলা কৃষি অফিসের সহোযোগিতায় গতবছর আমাদের মাইজপট্টিতে GAP এর ফিল্ড স্কুল পরিচালিত হয়। সেখানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন সম্পর্কে আমরা জানতে পারি। চলতি বছর উপজেলা কৃষি অফিস এর সহায়তায় আমি শসার উপর ১ একরের GAP প্রদর্শনী বাস্তবায়ন করছি। এ পদ্ধতিতে সব কাজের রেকর্ড সংরক্ষণ করতে হচ্ছে, ফসল যাতে নিরাপদ হয় সেজন্য বালাইনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হচ্ছে এবং একইসঙ্গে শ্রমিকের ব্যক্তিগত স্বাস্থ্য নিরাপত্তাও নিশ্চিত করতে হচ্ছে। আমরা আশাবাদি, GAP-গ্যাপ পদ্ধতিতে উৎপাদিত পণ্য ভোক্তার জন্য নিরাপদ হবে। এ পদ্ধতিতে সফলতার জন্য চেষ্টা করে যাচ্ছি। সফলতা পেলে সামনে এর পরিধি আরও বৃদ্ধি করবো।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মেজবাহ উদ্দীন জানানা, হাটহাজারীতে আমরা চিচিঙ্গা, শসা, পেঁপে ও আমের ওপর গ্যাপ প্র?্যাকটিস করছি। গ্যাপ এর আওতায় পরিবেশের উপাদানগুলোতে নিরাপদ ভাবে ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন ও ভোক্তার কাছে মানসম্মত নিরাপদ পণ্য পৌছে দেওয়া GAP-গ্যাপ এর মূল লক্ষ্য।
তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত পার্টনার প্রোগ্রামের মাধ্যমে এ প্রদর্শনীগুলো বাস্তবায়ন করা হচ্ছে। মোট ১০টি সবজি ও ৫টি ফলের উপর বাংলাদেশে GAP-গ্যাপ অনুশীলনের সূচনা হয়েছে যার ধারাবাহিকতায় হাটহাজারীতেও আমরা পার্টনার প্রোগ্রামের আওতায় আমরা প্রদর্শনী বাস্তবায়ন করছি। এ ছাড়াও GAP-গ্যাপ বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠস্কুল ও আমরা পরিচালনা করছি যাতে কৃষক/কৃষাণিদের মধ্যে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে সচেতনতা তৈরি হয়।