ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দখল-দূষণে বিপর্যস্ত রায়খালী খাল

দখল-দূষণে বিপর্যস্ত রায়খালী খাল

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহি রায়খালী খাল দিয়ে এক সময় চাক্তাই খাতুনগঞ্জ থেকে বোয়ালখালী উপজেলার বিভিন্ন হাট-বাজারে মুদি দোকানের মালামাল ও খাদ্য দ্রব্য নোকাণ্ডবোট বোঝায় করে রায়খালী খালের উপর দিয়ে আনা-নেওয়া হতো।

রায়খালী খালের পানি দিয়ে শাকপুরা ও গোমদন্ডীর বৃহৎ অংশে কৃষি জমিতে চাষাবাদ হতো। সে রায়খালী খাল আজ বিভিন্ন শিল্প কারখানার ক্যামিক্যালের রং মেশানোর পানিতে দখল আর দূষণের কারণে বিপর্যস্ত। বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য সরাসরি খালের পানিতে পড়ে খালের পানি দূষিত হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে দিন দিন।

দখল আর দূষণের কারণে এই খাল থেকে চিরতরে হারিয়ে গেছে নানা জাতের দেশিয় মাছ।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় এক যুগ আগেও এ খালে পাওয়া যেত হরেক রকমের দেশিয় প্রজাতির মাছ।

যেমন কয়েক প্রজাতির চিংড়ি, বেলে, খইপাতা, খলিশা, পুটি, টেংরা, টাকি, শিং, মাগুর, পাবদা, চিতল, বোয়াল, শোল, বাইম, ফলি গজার, মলা, ঢেলা, পাঙ্গাস, আইড়, চিতল, কাচঁকি, বাচা, বাতাসি, রুই, কাতলা, মৃগেল, কই, বাঘাইড় কালিবাইশ সহ ইত্যাদি মাছ।

কিন্তু কালের বিবর্তনে রায়খালী খাল থেকে হারিয়ে গেছে সেসব দেশিয় প্রজাতির মাছ।

হুমকির মুখে পড়েছে শাকপুরা ও পশ্চিম গোমদন্ডীসহ বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে খালের তীরবর্তী সংলগ্ন কৃষি জমি। খালের রাসায়নিক রং-ক্যামিকেল মিম্রিত পানি কৃষি কাজে ব্যবহার করা যাচ্ছে না। তাই তাই দিন কৃষি জমিগুলো অনাবাধি থেকে যাচ্ছে বছরের পর বছর। এ ব্যাপারে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত