ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক এমপি মতিয়ার রহমানের দাফন সম্পন্ন

সাবেক এমপি মতিয়ার রহমানের দাফন সম্পন্ন

বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। বরগুনার আমতলী উপজেলা ও তালতলী উপজেলায় পৃথক জানাজায় দুটি জানাযা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সর্বস্তরের জনগণ তাকে শেষবারের মতন দেখার জন্য জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। বরগুনা-৩ আসন (আমতলী-তালতলী) এর সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান তালুকদার (৮০) গত ১৭ নভেম্বর সন্ধ্যা পৌনে সাতটায় চিকিৎসারত অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার সন্তানরা আমেরিকায় বসবাস করায় তাদের সেখান থেকে আসার পর তার দাফন কার্যক্রম শুরু হয়। মতিয়ার রহমান তালুকদারের প্রথম জানাযা নামাজ গতকাল বুধবার বেলা ২টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে ২০ নভেম্বর সকাল ৯টায় হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয় তালতলী উপজেলায়। সেখানে সকাল ১০টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত