ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) ও একই ক্যাম্পের শেখ রহমত উল্লাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় শ্যামলী বাস স্টেশনের পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে দুইটি ভ্যানিটি ব্যাগে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত