
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইফতার মাহফিল বুধবার চবি কলা ও মানববিদ্যা অনুষদের (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় সদ্য সাবেক কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি উপাচার্য নতুন কমিটিকে অভিনন্দন ও শুভ কামনা জানান। উপাচার্য সাংবাদিকদের গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. একেএম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ), যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সমিতির সভাপতি জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চবিসাসের সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র।