
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধনীয়) আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষি অফিস চত্বরে কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ্র মোহন্ত। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ আল মামুনুর রশিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলীসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও কৃষক কৃষানি। অনুষ্ঠানে বিভিন্ন নার্সারি ও স্থানীয় কৃষি উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।