
রংপুরে পবিত্র ঈদ উপলক্ষে অসচ্ছল বৃদ্ধ মায়েদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে মানবিক কল্যাণে কাজ করা নারী ও শিশু রংপুরের সংগঠন স্বর্ণ নারী এসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে ২২০ জন অস্বচ্ছল মা মোট ২২০টি অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের সভাপতি- মঞ্জুশ্রী সাহা, সহ-সভাপতি-নাজমুন নাহার দীনা, সাধারণ সম্পাদক- মাহফুজা হাসনাত ডায়না, অর্থসম্পাদক- সামসেয়ার পারভীন, নির্বাহী সদস্য ডা. ফ্লোরা শাহীন আক্তার, সদস্য কাজি রাজিয়া, কানিজ ফাতেমা ও লিপসি আরা খানম, নাজনীন বানু, লুৎ্ফা বেগম, সামসুন নাহার, শমসেয়ারা বিলকিস। নির্বাহী সদস্য ডা. ফ্লোরা শাহীন আক্তার, মোর্শেদা বেগম ও সদস্য ইলফাত আরা পারভিন।