ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জ্বালানি তেল পাচার রোধে মতবিনিময়

জ্বালানি তেল পাচার রোধে মতবিনিময়

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় তিনি বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।? তিনি জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে সরকার প্রদত্ত অবশ্যপালনীয় নির্দেশনা প্রচারের নির্দেশ দেন। সভায় জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলার বিভিন্ন জ্বালানি তেল পাম্পের মালিক, ম্যানেজার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত