ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কীটনাশক মেশানো শরবত খেয়ে মা ছেলেসহ তিনজন হাসপাতালে

কীটনাশক মেশানো শরবত খেয়ে মা ছেলেসহ তিনজন হাসপাতালে

নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য বাড়িতে রাখা কীটনাশক মেশানো শরবত পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় উক্ত ঘটনাটি ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তারা হলেন চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম এবং তাদের দুই ছেলে স্বাধীন ও ফাহিম ইসলাম। স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে দেওয়ার জন্য বাড়িতে রাখা কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলে শরবত তৈরি করে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। মর্জিনা বেগমের স্বামী ঢাকায় থাকায় প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। অন্য প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, আলু খেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে ভুলবশত দুটোই পানিতে গুলিয়ে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের হাসপাতালে পৌঁছে দেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত