ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নদীর তীর থেকে নারীর লাশ উদ্ধার

নদীর তীর থেকে নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল শহরের বুকচিরে বয়ে চলা লৌহজং নদী তীর থেকে সামনা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী। গতকাল শনিবার সকালে লৌহজং নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত